এবার তৃণমূল ছাড়লেন অভিনেত্রী বিধায়ক দেবশ্রী রায় : জল্পনা দলবদলের

15th March 2021 1:30 pm রাজ‍্য
এবার তৃণমূল ছাড়লেন অভিনেত্রী বিধায়ক দেবশ্রী রায় : জল্পনা দলবদলের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : এবার তৃণমূল ছাড়লেন তৃণমূলের বিধায়ক অভিনেত্রী দেবশ্রী রায় । দল ব‍্যবহার করে সম্মান দেয়নি বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি । তৃণমূলের রাজ‍্য সভাপতি সুব্রত বক্সী'র কাছে চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন দেবশ্রী রায় । শুরু হয়েছে তুমুল জল্পনা । তাহলে কি তিনিও নাম লেখাবেন পদ্ম শিবিরে ? আপাতত সে বিষয়ে কোনো সঠিক কিছু জানা যায় নি । দেবশ্রী রায় বলেছেন সিনেমার কাজে à¦®à¦¨ দিতে চান তিনি । কয়েকটি অফার রয়েছে তাঁর কাছে ।  





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন à¦¬à¦¾à¦‚লা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।