ভোটগ্ৰহনের আগে জেলার সীমান্তে নাকা তল্লাশিতে নামলেন স্বয়ং জেলাশাসক

5th March 2021 10:37 am বাঁকুড়া
ভোটগ্ৰহনের আগে জেলার সীমান্তে নাকা তল্লাশিতে নামলেন স্বয়ং জেলাশাসক


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦•েন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্য বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশিত হয়েছে। সেই হিসেবে ২৭ মার্চ ও à§§ এপ্রিল প্রথম ও দ্বিতীয় দফায় বাঁকুড়ার ১২ কেন্দ্রে ভোট। আর তাই জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চাইছে কমিশন।

জেলাশাসক কে.রাধিকা আইয়ার বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর সীমান্তবর্ত্তী বিষ্ণুপুর থানা এলাকায় মিশ্রীশোল নাকা চেকিং এ অংশ নেন। পথ চলতি গাড়ি গুলিকে থামিয়ে জেলাশাসকের উপস্থিতিতে তল্লাশি করেন উপস্থিত পুলিশ কর্মী-আধিকারিকরা। সঙ্গে ছিলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্তও।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।