আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্ৰেপ্তার করলো পুলিশ

3rd March 2021 10:38 pm মালদা
আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্ৰেপ্তার করলো পুলিশ


দেবাশীষ পাল ( মালদা ) : বিধানসভা ভোটের আগে বড়োসড়ো সাফল্য পেল  মালদা জেলার মোথাবাড়ি থানার পুলিশ।  দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার সহ à§© জনকে গ্রেপ্তার  করল মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়  à¦¤à¦¿à¦¨à¦œà¦¨ দুষ্কৃতী মোথাবাড়ি থানার অন্তর্গত পাগলাহাট সংলগ্ন এলাকায় বিউটি পার্কে মঙ্গলবার রাত জড়ো হয়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে  পুলিশে খবর দেয়। এবং মোথাবাড়ি থানার পুলিশের গাড়ি  ওই এলাকায় ছিল বলে তড়িঘড়ি গিয়ে ওই তিনজন দুষ্কৃতী কে ধরে ফেলে। এবং দুই জনের কাছ থেকে উদ্ধার হয় দুই রাউন্ড কার্তুজ সমেত দুটি আগ্নেয়াস্ত্র। একটি হাসুয়া ও একটি সাবল । à¦§à§ƒà¦¤  তিনজন দুষ্কৃতী মধ্যে দুজনের বাড়ি  ঝাড়খন্ডে রাজ্যের সাহেবগঞ্জ জেলার  রাধানগর থানার এলাকায় ।  আয়েশ সেখ (৩২) ও ইজাবুল শেখ(২৮)   
অপর আরেকজনের  বাড়ি মোথাবাড়ি থানার  বাঙ্গি টোলা গোশায় হাট  আজিজুর রহমান (৩২)। মোথাবাড়ি থানার পুলিশ তিনজনকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশি সাতদিনের হেফাজতের আবেদন চেয়ে পুরো  ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।