রাতের অন্ধকারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তিনটি ব‍্যবসায়ীক প্রতিষ্ঠান

2nd March 2021 10:04 am মালদা
রাতের অন্ধকারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তিনটি ব‍্যবসায়ীক প্রতিষ্ঠান


দেবাশীষ পাল ( মালদা ) : à¦¹à¦ à¦¾à§Ž বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান। সোমবার রাতে আগুনের শিখা উঠতে দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। মালদা শহরের হ্যান্টাকালী মোড়ে ৩৪ নং জাতীয় সড়কের ধারে ছিল দোকানগুলো। রাতেই দমকলের একটি  ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।দোকানের মালিক গনেশ সিংহের পরপর তিনটি দোকান  à¦šà¦¾à¦¯à¦¼à§‡à¦° দোকান, সাইকেল মেকানিকের দোকান এবং একটি মোবাইল দোকান ছিল সেখানে।ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা। তবে কিভাবে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছেনা দোকান মালিক। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।