উত্তরাখন্ড এর বিপর্যয়ে নিখোঁজ মালদার এক বাসিন্দা

10th February 2021 9:44 pm মালদা
উত্তরাখন্ড এর বিপর্যয়ে নিখোঁজ মালদার এক বাসিন্দা


দেবাশীষ পাল ( মালদা ) : à¦‰à¦¤à§à¦¤à¦°à¦¾à¦–ন্ডের দুর্ঘনাটনায় নিখোঁজ মালদার এক বাসিন্দা। উদ্বিগ্ন তাঁর পরিবারের লোকেরা। ইতিমধ্যে নিখোঁজের ২ ভাই উত্তরাখন্ডে গেছেন। পরিবার সূত্রে খবর তাঁর খোঁজ চলছে। বুধবার ওই পারিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস। এদিন বাড়িতে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল নেতা বিশ্বজিৎ মন্ডল। জানা গেছে, নিখোঁজ ব্যক্তির নাম অনেশ শেখ। ইংলিশবাজার থানার ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভগবানপুরে বাড়ি তাঁর। বাড়িতে স্ত্রী রেহেনা বিবি ২ ছেলেমেয়ে নিয়ে তাঁর সংসার। গত ডিসেম্বরের গেছিলেন উত্তরাখন্ডে। চলতি মাসে তাঁর আসার কথা। সেখানে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ করছিলেন। রবিবারে দুর্ঘটনায় তিনিও নিখোঁজ হন। এদিন বিশ্বজিৎ মন্ডল বলেন, ‘‌আমরা ওই পরিবারের পাশে রয়েছি। আমরাও প্রার্থনা করছি, খুব দ্রুত অনেশ শেখকে সুস্থ অবস্থায় পাওয়া যায়।’‌





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।