আসছেন মুখ‍্যমন্ত্রী , সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা : কড়া নিরাপত্তা

10th February 2021 11:38 am মালদা
আসছেন মুখ‍্যমন্ত্রী , সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা : কড়া নিরাপত্তা


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦¬à§à¦§à¦¬à¦¾à¦° মালদা জেলা সফরে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
সভা অনুষ্ঠিত হবে মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে। প্রস্তুতি প্রায় শেষ। দুইটি মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে।মূল মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য ও জেলা নেতৃত্ব। পাশের মঞ্চে উপস্থিত থাকবেন জেলা ও ব্লক স্তরের তৃণমূল নেতা-নেত্রীরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সভা শেষ করে হেলিকপ্টারে চেপে ডিএসএ ময়দানে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে পায়ে হেঁটে পার্শ্ববর্তী ময়দানের সভামঞ্চে উপস্থিত হবেন তিনি। জানা গিয়েছে,সভা শেষ করে এদিন তৃণমূল নেতা-নেতৃদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক রণকৌশল ঠিক করতে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে তার ছবি দেওয়া পোস্টার-ব্যানারে ভরে যায় মালদা শহরে বিভিন্ন রাজপথ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।