মুখ‍্যমন্ত্রী জেলায় পা রাখার আগেই দলবদল : ভীড় বাড়লো পদ্ম শিবিরে

10th February 2021 8:57 am মালদা
মুখ‍্যমন্ত্রী জেলায় পা রাখার আগেই দলবদল : ভীড় বাড়লো পদ্ম শিবিরে


দেবাশীষ পাল ( মালদা ) : মুখ্যমন্ত্রী আসার আগের দিন তথা মঙ্গলবার সন্ধ্যায় দেখা গিয়েছে  তৃণমূল সহ বিভিন্ন দল ছেরে এবার বিজেপিতে যোগাদান করল প্রায় ৫০ টি পরিবার।হবিবপুর ব্লকের ধুমপুর অঞ্চলের তিলাসন এলাকায়। হবিবপুর বিধানসভার জেট পি ৪  মন্ডলে এই যোগদান সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার ধুমপুর  অঞ্চলের চারটা বুথের জোতকবি, সিঙ্গাবাদ, তিলাসন১,তিলাসন২ বুথের তৃণমল সহ বিভিন্ন দল ছেড়ে এবার গেরুয়া শিবিরে যোগ দিলেন ৫০ টি পরিবার।এই যোগদান অনুষ্ঠান শুরুর আগে আদিবাসী নৃত্য ও প্রদীপ জ্বালিয়ে ও পুস্প অর্ঘ করে যোগদান অনুষ্ঠান শুরু হয়।বিভিন্ন দল ছেরে আসা কর্মীদের হাতে ভারতীয় জনতা পাটির পতাকা তুলে দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন হবিবপুর বিধান সভার বিধায়ক জুয়েল মূর্মূ, জেলার সহ সভাপতি তাপস কুমার গুপ্ত,যুব মোর্চার সভাপতি মলয় সরকার, জেটি ৪ মন্ডল সভাপতি মনোরঞ্জন মন্ডল ও à§« মন্ডলের সুশীল মহলদার,  ধুমপুর অঞ্চলের প্রধান স্বপ্ন বর্মন।।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।