বিধানসভা ভোটের প্রাক্কালে আসছেন মুখ‍্যমন্ত্রী , তাকিয়ে দলের কর্মীরা

8th February 2021 11:43 am মালদা
বিধানসভা ভোটের প্রাক্কালে আসছেন মুখ‍্যমন্ত্রী , তাকিয়ে দলের কর্মীরা


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦†à¦—ামী ১০ ফেব্রুয়ারি মালদা শহরে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও রাজনৈতিক প্রচার শুরু করেছে বিভিন্ন দল।
আগামী ১০ ফেব্রুয়ারি মালদা শহরের যুব আবাসন লগ্ন ময়দানে প্রকাশ্য সভায় যোগ দিতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেই ময়দানে সভার প্রস্তুতি শুরু হয়েছে। রবিবার রাতে মালদা শহরের স্টেশন রোডে তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা নেতৃত্বের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। সোমবার সকাল থেকে জোর কদমে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের জনসভার প্রস্তুতি। বুধবার দুপুর ১ টা নাগাদ শুরু হবে সবার কাজ। লক্ষাধিক কর্মী সমর্থক ওই ময়দানে জমায়েতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন। হেলিকপ্টারে চেপে ডিএসসে ময়দানে পৌঁছাবেন তৃণমূল সুপ্রিমো। তার পার্শ্ববর্তী ময়দানে যোগ দিবেন জনসভায় বলে জানান তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসু।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।