বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অস্ত্র কারখানার হদিশ , ধৃত ২

24th January 2021 10:26 am মালদা
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অস্ত্র কারখানার হদিশ , ধৃত ২


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦†à¦¸à¦¨à§à¦¨ বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় সাফল্য পেলো মালদহের কালিয়াচক থানার পুলিশ ও এসটিএফ।  এক অস্ত্র কারখানার হদিস পেল পুলিশ কর্তারা। গ্রেপ্তার করা হয়  দুই যুবককে। তাদের বাড়ি বিহারের মুঙ্গের জেলায়। 
পুলিশ সূত্রে জানা গেছে গোপণ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালায় আলিপুর ১নং গ্রাম পঞ্চায়েতের করারী চাঁদপুর গ্রামে। এলাকার বাসিন্দা হুমায়ুন শেখের বাড়ি তল্লাশির সময় অস্ত্র কারখানাটির হদিস পায় পুলিশ। কারখানাটিতে অত্যাধুনিক অস্ত্র তৈরীর সরঞ্জামও পায় পুলিশ। মূলতঃ নাইন এমএন পিস্তল সহ রাইফেল তৈরী হত এই কারখানাতে উদ্ধার হওয়া সরঞ্জাম দেখে এমনই অনুমান করছেন পুলিশ কর্তারা।  ঘটনাস্থলে বিহারে দুই যুবক ফারুক আহমেদ ও মহম্মদ আজামকে গ্রেপ্তার করে পুলিশ। কি কারণে এই অস্ত্র তৈরী করা হচ্ছিল তার তদন্ত করছেন পুলিশ কর্তারা। নির্বাচনের পূর্বে এমন কারখানার হদিস পেতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।