মহাসচিবের দু দুবার বৈঠক নিষ্ফলা : শেষ পর্যন্ত পদত‍্যাগ করলেন বেসুরো রাজীব ব‍্যানার্জী

22nd January 2021 1:06 pm কলকাতা
মহাসচিবের দু দুবার বৈঠক নিষ্ফলা : শেষ পর্যন্ত পদত‍্যাগ করলেন বেসুরো রাজীব ব‍্যানার্জী


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : অনেকদিন ধরেই বেসুরো ছিলেন পঃবঃ সরকারের বনমন্ত্রী ডোমজুড় এর বিধায়ক রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় । দু দুবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁর নাকতলার বাড়িতে বৈঠক ও করেছেন । তারপরেও তার ছিঁড়ে গেল । অবশেষে পদত‍্যাগ করলেন বনমন্ত্রী রাজীব ব‍্যানার্জী । মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় কে লিখিতভাবে পদত‍্যাগপত্র পাঠিয়েও দিয়েছেন তিনি । বিজেপিতে যোগ দিতে পারেন বলে সুত্রের খবর । শুভেন্দু অধিকারীর পর বড়সড় উইকেট পতন শাসকদলের । ফেসবুুুকে à¦¨à¦¿à¦œà§‡à¦° কথা পোষ্ট ও করেছেন রাজীব ব‍্যানার্জী । কি লিখেছেন তিনি দেখুন 👇





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  à¦ªà¦°à§à¦£à¦¶à§à¦°à§€à¦¤à§‡ মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।