তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল বোমাবাজী , গুলি : ব‍্যাপক উত্তেজনা এলাকায়

16th January 2021 6:33 pm মালদা
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল বোমাবাজী , গুলি : ব‍্যাপক উত্তেজনা এলাকায়


দেবাশীষ পাল ( মালদা ) :   à¦¤à§ƒà¦£à¦®à§‚লের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন নঘরিয়া গ্রাম। সালিশি সভাকে কেন্দ্র করে উত্তেজনা। এলাকায় ব্যাপক বোমাবাজি । আহত বেশ কয়েকজন। পঞ্চায়েত প্রধান রোহিমা বিবির দেওয়োর দাউদ শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 
        জমি বিবাদের জেরে এলাকায় শনিবার সকালে সালিশি সভা বসে। সেই সালিশি সভায় সংঘর্ষে জড়িয়ে পরে তৃণমূল প্রধানের স্বামী জাহিরুল শেখ ও পঞ্চায়েতের তৃণমূল মেম্বার আয়ুসি বিবির স্বামী লাকি শেখ। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। চলে গুলি এবং ব্যাপক বোমাবাজি। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। একজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।