ব্রাউন সুগার , ১১ লক্ষ নগদ টাকা সহ ধৃত ২

15th January 2021 7:32 pm মালদা
ব্রাউন সুগার , ১১ লক্ষ নগদ টাকা সহ ধৃত ২


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦¬à§à¦°à¦¾à¦‰à¦¨ সুগার এবং নগদ à§§à§§ লক্ষ টাকা সহ দুইজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার মহদিপুর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, প্রসেনজিৎ ঘোষ (২৫)। বাড়ি কালিয়াচক এলাকায়। এবং নিশারুল ইসলাম (২৪)। বাড়ি বৈষ্ণবনগর এলাকায়। পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে ৩৫০ গ্রাম ব্রাউন সুগার। একটি ৪ চাকা গাড়ি এবং নগদ à§§à§§ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।জানা গিয়েছে মাদক কারবারির সঙ্গে যুক্ত দুই যুবক।শুক্রবার ১০ দিনের হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয় ধৃতদের।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।