আচমকা মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক

12th February 2020 মালদা
আচমকা মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক



পরিদর্শনের সময় বিভিন্ন ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসকদের না দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।নিয়মিত চিকিৎসকেরা হাসপাতলে আসেন না এমন অভিযোগ তোলেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিজনেরাও।বুধবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যান জেলাশাসক।নিয়মিত চিকিৎসকের হাসপাতালে আসেন কিনা এবং হাসপাতালে চিকিৎসাধীন রুগীরা ঠিকঠাক পরিসেবা পাচ্ছে কিনা তা দেখার জন্য তিনি হাসপাতাল পরিদর্শন করেন। কিন্তু পরিদর্শনের সময় চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিকের না পেয়ে ভীষণ ক্ষুব্ধ হন তিনি।

        ছবি - দেবাশীষ পাল





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।