১০ কাঠা জমিতে হয়েছিলো গাঁজা গাছ : অভিযান চালালো পুলিশ

9th January 2021 11:16 pm মালদা
১০ কাঠা জমিতে হয়েছিলো গাঁজা গাছ : অভিযান চালালো পুলিশ


দেবাশীষ পাল ( মালদা ) : à¦¬à§‡à¦†à¦‡à¦¨à¦¿ গাঁজার চাষ রুখলেন গাজোল থানার পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, গাজোল ব্লকের উত্তর আলাল অঞ্চলের দেবীদহ গ্রামে এক বাসিন্দা ১০ কাঠা জমিতে গাঁজার গাছ লাগিয়ে চাষ করছিলেন। গাজোল থানার পুলিশ প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে  à¦“ই বেআইনি গাঁজা চাষের ১০ কাঠা জমির ২০ টি গাঁজা গাছ কেটে নষ্ট করে।  জানা গিয়েছে ওই গাঁজা গাছের আনুমানিক মুল্য প্রায় ২ লক্ষ টাকা।  গাজোল থানার পুলিশ প্রশাসন জানিয়েছে এই ধরনের বেআইনি ভাবে কোনো ব্যাক্তি যদি গাঁজা চাষ করেন তাহলে গাজোল ব্লকের মধ্যে তাকে ধরতে পারলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।  বেআইনিভাবে নেশাদ্রব্য চাষ এবং বিক্রি সমাজের জন্য ক্ষতিকারক। তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।