শুভেন্দুর পদত‍্যাগ কোনো প্রভাব ফেলবে না দলে : সোহম

6th January 2021 6:31 pm মালদা
শুভেন্দুর পদত‍্যাগ কোনো প্রভাব ফেলবে না দলে : সোহম


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦®à¦¾à¦²à¦¦à¦¾à¦¯à¦¼ এসে এক ঐতিহাসিক পদযাত্রার সাক্ষী থাকলাম। শুভেন্দু অধিকারী দলত্যাগ করায় দলের কোনো প্রভাব পড়বে না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রভাব পড়বে তখনই যখন জনগণ মুখ ফিরিয়ে নিবেন। আজ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর উদ্যোগে শহরের অতুলচন্দ্র মার্কেট এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় অংশ নিয়ে এই কথাই জানালেন তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি তথা বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা সোহম চক্রবর্তী। উল্লেখ্য বিজেপি সরকারের একাধিক জন বিরোধী নীতির প্রতিবাদে মালদা কলেজ ময়দান থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ব্লক থেকে কয়েকশো কর্মী অংশ নিয়েছিলেন এই পদযাত্রায়।  অংশ নেন অভিনেতা সোহম চক্রবর্তী ও। এরপর অতুল মার্কেট এলাকায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর বাবলা সরকার, জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি কৃষ্ণ দাস সহ অন্যান্যরা।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।