চোর , জোচ্চোর , জমির দালাল বলে শ‍্যামাপ্রসাদকে বিঁধলেন কল‍্যাণ

2nd January 2021 7:12 pm বাঁকুড়া
চোর  , জোচ্চোর , জমির দালাল বলে শ‍্যামাপ্রসাদকে বিঁধলেন কল‍্যাণ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে 'মীরজাফর, চোর জোচ্ছোর ও জমির দালাল' বলে আক্রমণ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । শনিবার দলের তরফে কেন্দ্রীয় কৃষি বিলের বিরোধীতায় এক মিছিলে নেতৃত্ব দিয়ে স্লোগানের মাধ্যমে তিনি এই দাবি করেন । আর যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

মিছিলটি বিষ্ণুপুর স্টেডিয়াম থেকে শুরু করে সমগ্র বিষ্ণুপুর পরিক্রমা করে আবার বিষ্ণুপুর স্টেডিয়াম এসে শেষ হয় আজকের এই মিছিলে কল্যাণ বাবুর সঙ্গে পায়ে পা মেলান কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।