BREAKING NEWS শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে ভয়াবহ আগুন : কারন নিয়ে ধোঁয়াশা

1st January 2021 9:10 pm বাঁকুড়া
BREAKING NEWS  শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে ভয়াবহ আগুন : কারন নিয়ে ধোঁয়াশা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া) :  à¦«à§‡à¦° বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র তথা বাঁকুড়ার ফুসফুস শুশুনিয়া পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। শুক্রবার সন্ধ্যার কিছু সময় আগে পাহাড়ে আগুন দেখা যায় বলে খবর। আর পাহাড়ে বারবার আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বাঁকুড়ার জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে কি করে আগুন লাগার ঘটনা ঘটলো তা নিয়ে ব্যাপক ধোঁয়াশা তৈরী হয়েছে। আগুন লাগার ঘটনায় পাহাড়িয়া জঙ্গলে থাকা অসংখ্য গাছ ও পশু পাখি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত আগুন জ্বলছে।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।