ট্রাকটরের সাথে ডাম্পারের সংঘর্ষ : ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা

31st December 2020 4:04 pm মালদা
ট্রাকটরের সাথে ডাম্পারের সংঘর্ষ : ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦ªà§à¦°à¦¾à¦¤à¦¨ মালদার চর কাদিরপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসে ট্রাক্টর- ডাম্পার মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হল  ইটভাটার এক মহিলা শ্রমিকের। তিনি ট্রাক্টরে ছিলেন। জখম ট্রাক্টরের চালকও।  তাকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর জাতীয় সড়কের বাইপাসে যানজট বাঁধে। পুরাতন মালদা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠায় এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলা শ্রমিকের নাম কল্পনা ওরাও (৩০)। তার বাড়ির সামসির কাশিমপুরে। তিনি পুরাতন মালদার নলডুবিতে একটি ইট ভাটায় কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলডুবির ইটভাটা থেকে  ট্রাক্টর বোঝাই ইট নিয়ে ইংরেজবাজার শহরে এসেছিলেন ওই ট্রাক্টর চালক ও মহিলা শ্রমিক। ইট খালি করে ফের ইটভাটায় ফেরার পথে চর কাদিরপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক্টর থেকে ছিটকে পড়েন কল্পনা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ডাম্পার থেকে আটক করা হয়েছে। চালক পলাতক।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।