চিকিৎসাধীন আহত কর্মীদের দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী

30th December 2020 8:20 pm রাজ‍্য
চিকিৎসাধীন আহত কর্মীদের দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী


বিশেষ সংবাদদাতা ( পূঃ মেদিনীপুর ) :  à¦¨à¦¨à§à¦¦à§€ গ্রামে আহত কর্মীদের দেখতে শুভেন্দু অধিকারী তমলুক হাসপাতালে। গত কাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর  একটি অরাজনৈতিক কর্মসূচি ছিল।এই কর্মসূচি তে যাওয়ার পথে বিজেপি কর্মীরা ভূতার মোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী   à¦¦à§à¦¬à¦¾à¦°à¦¾ আক্রান্ত হয় বলে অভিযোগ à¥¤ এই আক্রমণে ১০জন বিজেপি কর্মী আহত হন এবং বেশ কিছু কর্মী নিখোঁজ। আহত কর্মীদের তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। শুভেন্দু অধিকারী তমলুক হাসপাতালে আজ আহত কর্মীদের দেখতে আসেন এবং হুশিয়ারি দিয়ে বলেন আবার একটা নন্দীগ্রাম আন্দোলন হবে। à¦˜à¦Ÿà¦¨à¦¾à¦•ে ঘিরে উত্তেজনা রয়েছে এলাকায় । 





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন à¦¬à¦¾à¦‚লা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।