জাতীয় কংগ্ৰেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান

28th December 2020 10:48 pm মালদা
জাতীয় কংগ্ৰেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦œà¦¾à¦¤à§€à¦¯à¦¼ সংগীত গেয়ে ও মনীষীদের স্মরণ করে মালদা কংগ্রেস পার্টি অফিসে পালন করা হলো কংগ্রেসের ১৩৬ তম জন্মদিন। এই জন্মদিনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি আবু হাসেম খান চৌধুরী সহ কংগ্রেস বিধায়ক মোস্তাকিন আলম, অর্জুন হালদার জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কালীর সাধন রায় সহ বহু কংগ্রেস কর্মীরা। à¦…নুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত গেয়ে পতাকা উত্তোলন করা হয়। জেলা কংগ্রেস সভাপতি বলেন গান্ধীজী আমাদের আদর্শ তার কথা মাথায় রেখেই আমাদের এগিয়ে চলতে হবে দিল্লিতে কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তা দেন তিনি। পাশাপাশি শহরের রথবাড়ি এলাকায় আইএনটিইউসি অফিসেও কেক কেটে পতাকা উত্তোলন করে এই দিনটি কে পালন করা হয়।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।