চা চক্রে জনসংযোগে বিজেপি নেতা সায়ন্তণ বসু

25th December 2020 1:48 pm মালদা
চা চক্রে জনসংযোগে বিজেপি নেতা সায়ন্তণ বসু


দেবাশীষ পাল ( মালদা ) : à¦¶à§à¦•্রবার সকালে মালদা শহরের রবীন্দ্র ভবন এলাকায় চায়-পে চর্চায় যোগ দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
ইংরেজবাজার দক্ষিণ নগর মন্ডলের উদ্যোগে চা চর্চার আয়োজন করা হয়। সায়ন্তন বসু ছাড়াও চা চর্চায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, ইংরেজবাজার দক্ষিণ নগর মন্ডল এর সভাপতি রাজিব চমপটি, সম্পাদিকা,অন্তরা চন্দসহ অন্যান্য নেতৃত্ব। চা চর্চা অনুষ্ঠানে বিভিন্ন দল ছেড়ে আসা কয়েকজন কর্মীর হাতে দলীয় ঝান্ডা তুলে দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
তিনি বলেন, আর কেউ কালিঘাটে পিসির মন্দিরে যাবে না। পিসির মন্দিরে ফুলগুলি শুকিয়ে গেছে। মানুষ যাবে মায়ের মন্দিরে পূজো দিতে। রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। মালদাতেও বহু নেতা যোগাযোগ করছে বিজেপিতে আসার জন্য। এই মুহূর্তে টেট পরীক্ষা করলে পিঠের চামড়া বাঁচাতে পারবে না তৃণমূল নেতারা।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।