বাড়ি তৈরী নিয়ে গোলমালের জেরে শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা

23rd December 2020 8:32 pm মালদা
বাড়ি তৈরী নিয়ে গোলমালের জেরে শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা


দেবাশীষ পাল ( মালদা ) : à¦¬à¦¾à¦¡à¦¼à¦¿ তৈরি করাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক স্কুল শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার উত্তর সানি পার্ক এলাকায়। জানা গেছে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে আক্রান্ত স্কুল শিক্ষকের নাম কালী সিনহা। গত তিন বছর হলো তিনি ওই এলাকায় বাড়ি করেছেন। কালিয়াচক মাজরুল উলুম হাই মাদ্রাসার শিক্ষক তিনি। আক্রান্ত শিক্ষকের অভিযোগ এলাকায় বাড়ি তৈরি করার পর থেকেই গন্ডগোল প্রতিবেশী সমীর সরকারের সাথে। তাদের বাড়ি থেকে উচ্ছেদ করতে চাই অভিযুক্ত। এই নিয়ে পুরনো একটি আক্রোশ ছিল তার। এই আক্রোশের জেরে এদিন সকালে সমীর সরকার বাড়িতে ঢুকে তাদের ওপর চড়াও হয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। পায়ে এবং মাথায় গুরুতর চোট পেয়েছে তার। বর্তমানে আতঙ্কে তারা বাড়িতে থাকতে পারছেন না প্রাণ ভয়ে আজ ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি এবং তার পরিবার। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন আক্রান্ত শিক্ষক।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।