মদ বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী ইংরেজবাজার এলাকায়

6th February 2020 মালদা
মদ বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী ইংরেজবাজার এলাকায়


এলাকায় রমরমা চোলাই মদের ব্যবসা বন্ধ করতে যাওয়ায় এক যুবককে চাকু দিয়ে  এলোপাথাড়ি কোপ।গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ওই যুবক,নাম সঞ্জয় ঘোষ (২৯)। ঘটনা মালদার ইংরেজবাজারের বাগবাড়ি সুলতানপুর এলাকার। à¦œà¦¾à¦¨à¦¾ গিয়েছে, দীর্ঘদিন ধরেই বাগবাড়ি সুলতানপুরে চোলাই মদের ব্যবসা চালাচ্ছিল উত্তম সরকার (৪৫)। এই নিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হচ্ছিল। অভিযোগ, এই চোলাই মদের ব্যবসা ঘিরে অসামাজিক কার্যকলাপ ক্রমশ বাড়তে থাকে। বহিরাগত দুস্কৃতীদের আনাগোনাও বৃদ্ধি পায়।উত্তমকে চোলাই মদের ব্যবসা বন্ধ করতে বললেও সে কোনও পরোয়া করত না, উল্টে হুমকি দিত বলে অভিযোগ। আজ সকালে স্থানীয় যুবক সঞ্জয় ঘোষ ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করলে দুজনের মধ্যে বচসা শুরু হয়।এরপরেই উত্তম চাকু বের করে হামলা করে সঞ্জয়ের ওপরে।এলোপাথাড়ি কোপ বসাতে থাকে সঞ্জয়ের শরীরে। ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এসে সঞ্জয়কে উদ্ধার করে।গুরুতর আহত অবস্থায় তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে উত্তম সরকারকে। ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকায়।

ছবি - দেবাশীষ পাল





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।