বাংলাদেশী দুই পাচারকারীকে গ্ৰেপ্তার করলো পুলিশ : শুরু হয়েছে তদন্ত

20th December 2020 7:13 pm মালদা
বাংলাদেশী দুই পাচারকারীকে গ্ৰেপ্তার করলো পুলিশ : শুরু হয়েছে তদন্ত


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦¬à¦¾à¦‚লাদেশি পাচারকারীসহ দুইজনকে গ্রেপ্তার করল মালদার হবিবপুর থানার পুলিশ। গোপন সূত্রের খবর  অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ। এক বাড়িতে আশ্রয় দিয়ে রাখা হয়েছিল বাংলাদেশের পাচারকারীকে এমনটাই জানাচ্ছে পুলিশ। ফলে ওই বাড়ির গৃহকর্তা কেউ গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় দুইজনকে আদালতে পেশ করে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবর পুলিশের দল অভিযান চালায় আইহো অঞ্চলের চাচাই চন্ডী গ্রামে।ধৃত বাংলাদেশির নাম ফারুক শেখ।বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকার বাসিন্দা। গৃহকর্তা জয়দেব মাহাতো তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ উদ্ধার করেছে বাংলাদেশি পাচারকারীর কাছ থেকে একটি জাল আধারকার্ড ও একটি মোবাইল ফোন। ঘটনায় পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সঙ্গে আরও বেশ কয়েকজন বাড়িতে আশ্রয় নিয়েছিল। সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার কার্যকলাপের জন্য এই বাড়ি ব্যবহার করা হতো বলেই অনুমান পুলিশের। রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।