BREAKING NEWS এবার তৃণমূল ছাড়লেন শুভেন্দু অধিকারী : পদত‍্যাগপত্র দিলেন দলনেত্রীকে

17th December 2020 3:00 pm কলকাতা
BREAKING NEWS  এবার তৃণমূল ছাড়লেন শুভেন্দু অধিকারী : পদত‍্যাগপত্র দিলেন দলনেত্রীকে


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : এবার তৃণমূল ছাড়লেন শুভেন্দু অধিকারী । দলনেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় কে পদত‍্যাগপত্র পাঠিয়ে দলের সাথে সব সম্পর্ক ছিন্ন করলেন নন্দীগ্ৰামের বিধায়ক । প্রথমেই মন্ত্রীত্ব থেকে পদত‍্যাগ করেন তিনি । গতকাল বিধানসভায় হাজির হয়ে বিধায়ক পদ থেকে পদত‍্যাগ করার জন‍্য লিখিত পদত‍্যাগপত্র জমা দেন । তারপর আজ তৃণমূল থেকে এর প্রাথমিক সদস‍্যপদ থেকেও ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী । তৃণমূলের সাথে আর কোনো সম্পর্ক ই রইলো à¦¨à¦¾ তার । সামনেই বিধানসভা নির্বাচন । সেই নির্বাচনে র প্রাক্কালে শুভেন্দু অধিকারীকে নিয়ে সরগরম রাজ‍্য রাজনীতি ।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  à¦ªà¦°à§à¦£à¦¶à§à¦°à§€à¦¤à§‡ মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।