চা চক্রে জনসংযোগে রাজ‍্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ

15th December 2020 2:22 pm মালদা
চা চক্রে জনসংযোগে রাজ‍্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ


দেবাশীষ পাল ( মালদা ) : à¦®à¦¾à¦¨à¦¿à¦•চকে জনসভা করার আগে মঙ্গলবার  সকালে চায়ে পে চর্চার মাধ্যমে জন সংযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।  এদিন সকালে মালদা শহরের সিঙ্গাতলা এলাকায় সভামঞ্চ থেকে একাধিক ইশ্যুতে তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপ বাবু। পাশাপাশি জেলায় ও রাজ্যে শিল্প না হওয়ায় শাসকদলকে কটাক্ষ করে এক হাত নেন তিনি। কৃষক আইনের সমর্থনে বক্তব্য রাখেন তিনি। এদিন সকালে এই মঞ্চে থেকে  তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অনন্ত চক্রবর্তী এবং বিশিষ্ট চিকিৎসক ডা: দেবাশিস সরকার। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।এদিন চায়ে পে চর্চায় উপস্থিত ছিলেন সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, বিজেপি নেতা শ্যামচাঁদ ঘোষসহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।