২৪ ঘন্টার মধ‍্যে ফের পথ দুর্ঘটনা : বেপরোয়া গাড়ি পিষে দিল এক ব‍্যক্তিকে

13th December 2020 9:22 am বাঁকুড়া
২৪ ঘন্টার মধ‍্যে ফের পথ দুর্ঘটনা : বেপরোয়া গাড়ি পিষে দিল এক ব‍্যক্তিকে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : ২৪ à¦˜à¦¨à§à¦Ÿà¦¾ পেরোতে না পেরোতেই আবারো সোনামুখীতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির । স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে পারা যায় সোনামুখী থানার বলরামপুরে রাজ্য সড়কের ওপর দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির নাম মাধব রায় । বয়স ৫০ à¦¬à¦›à¦° বাড়ি সোনামুখী থানার কৃষ্ণবাটি এলাকায় । এদিন মৃত ওই ব্যক্তি বলরামপুরে থেকে কৃষ্ণবাটি যাবার বিস্তৃর্ণ ফাঁকা রাজ্য সড়কের ওপর দিয়ে বাড়ি ফিরছিলেন ঠিক তখনই কোন একটা গাড়ী এসে আচমকাই তাকে পিষে à¦¦à¦¿à¦¯à¦¼à§‡ চলে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির । বিস্তৃর্ণ ফাঁকা রাস্তা হওয়ায় সঙ্গে সঙ্গে দুর্ঘটনা ঘটনা কারো নজরে আসেনি পরে পথচলতি মানুষেরা দুর্ঘটনার খবর জানতে পারে । এরপর পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দারা খবর দেয় সোনামুখী থানার পুলিশকে সোনামুখী থানার পুলিশ দ্রুততার সাথে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।