গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তদন্তে প্রতিনিধি দল : দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগ

12th December 2020 9:05 pm মালদা
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তদন্তে প্রতিনিধি দল : দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগ


দেবাশীষ পাল ( মালদা ) : à¦«à§‡à¦° বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে আজ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এলেন চার দলের প্রতিনিধি দল। দেব কুমার মুখার্জি নেতৃত্বে এই চারজনের প্রতিনিধি আজ দফায় দফায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে বলে সূত্রের খবর। আগামী দুইদিন দফায় দফায় চলবে এই আলোচনা বলেও জানা গেছে। তবে এবিষয়ে এখনই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চাননি এই প্রতিনিধি দল ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।