একাধিক আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই দুষ্কৃতী : তদন্তে পুলিশ

7th December 2020 12:08 pm মালদা
একাধিক আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই দুষ্কৃতী : তদন্তে পুলিশ


দেবাশীষ পাল ( মালদা ) : à¦à¦•াধিক আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতী গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। রবিবার রাতে মালদার অমৃতি রাজ্য সড়কে গীতা মোড় এলাকায় নাকা পয়েন্ট কর্তব্যরত পুলিশ কর্মীরা একটি মোটর বাইক আটক করে । মোটরবাইকে থাকা দুই যুবককে ধরে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আধুনিক মানের আগ্নেয়াস্ত্র। তড়িঘড়ি দুই ব্যক্তি কে আটক করে পুলিশ।পুলিশ সূত্রে খবর,ধৃতরা হলেন মনিরুল হক ও নিয়ামত আলী।দুজনেই মালদার ভুতনি থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দুটি সেভেন এমএম পিস্তল,দুটি পাইপগান ও চার রাউন্ড গুলি ও একটি মোটর বাইক আটক করেছে পুলিশ।
            প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অসৎ কাজের উদ্দেশ্যে, কিংবা হাতবদলের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র-গুলি কালিয়াচক এর দিকে নিয়ে যাচ্ছিল ধৃতরা। সোমবার ধৃতদের আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।