দিল্লিতে কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে বামেদের মিছিল

4th December 2020 9:30 am মালদা
দিল্লিতে কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে বামেদের মিছিল


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦•ৃষি আইন বাতিলের দাবি এবং দিল্লিতে কৃষক আন্দোলন কে সমর্থন করে মালদা জেলার সাথে সাথে কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়ি চৌরঙ্গী এলাকায়  ধিক্কার মিছিল করল বাম শ্রমিক কৃষক ক্ষেতমজুর সংগঠনসমূহ।। মোথাবাড়ি এলাকায় পরিক্রমা করে মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে পথ অবোধ করে প্রায় ঘন্টা খানেক চলে অবোধ। কৃষকদের কৃষি আইন বিল বাতিলের দাবি তুলে বিক্ষোভ মিছিল করতে থাকে। যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং অবরোধ উঠে যায়। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন,  কালিয়াচক২ ব্লকের এরিয়া কমিটির সম্পাদক, স্বপন কুমার ঘোষ, কালিয়াচক ২নম্বর ব্লকের এরিয়া কমিটির সদস্য মজিবুর রহমান, কালিয়াচক২নম্বর ব্লকের ডি ওয়াই এফ আই  à¦²à§‹à¦•াল কমিটির  সম্পাদক à¦†à¦¸à¦°à¦¾à¦‰à¦² হক সহ সংগঠনে কর্মিরা।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।