বেপরোয়া অ্যাম্বুলেন্সের পরপর ধাক্কা , মৃত ২ : চাঞ্চল‍্য এলাকায়

2nd December 2020 8:49 am মালদা
বেপরোয়া অ্যাম্বুলেন্সের পরপর ধাক্কা , মৃত ২ : চাঞ্চল‍্য এলাকায়


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦¹à¦¬à¦¿à¦¬à¦ªà§à¦° থেকে মালদা শহরে ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা পর পর à§© জায়গায় ধাক্কা অ্যাম্বুলেন্সের।  বেপরোয়া অ্যাম্বুলেন্স এর ধাক্কায় মৃত ২ আহত ৪। ঘটনাটি ঘটেছে,  à¦ªà§à¦°à¦¾à¦¤à¦¨ মালদার মুচিয়া এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়কে। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। জানা গিয়েছে,  à¦•েউ চায়ের দোকানের সামনে  à¦•েউবা কাছের সাইকেল চেপে বাড়ি ফিরছিলেন। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স ধাক্কা মারে যাত্রীবাহী অটোতে। এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়। দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম, রুপম সাহা(২৩) বাড়ি পুরাতন মালদার নিমুয়া কামাতে এলাকায়। সাইদুল সেখ(à§©à§«) à¦¬à¦¾à¦¡à¦¼à¦¿ পুরাতন মালদা এলাকায়। জানা গিয়েছে মালদা শহরে ঢোকার পথে প্রথমে একটি ষাঁড়কে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। এরপর একটি যাত্রীবোঝাই অটো এবং শেষে একটি গাছে ধাক্কা মারে। গুরুতর জখম হন অ্যাম্বুলেন্স চালক। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।