ব‍্যবসায়ী সমিতির পক্ষ থেকে হেলমেট বিতরণ হরিশচন্দ্র এলাকায়

1st February 2020 মালদা
ব‍্যবসায়ী সমিতির পক্ষ থেকে হেলমেট বিতরণ হরিশচন্দ্র এলাকায়


হরিশ্চন্দ্রপুর থানা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে এদিন হেলমেট বিহীন বাইক আরোহীর হেলমেট বিতরণ করা হয়।এদিন হরিশ্চন্দ্রপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে প্রায় শ'খানেক হেলমেটবিহীন বাইক আরোহী কে হেলমেট প্রদান করেন এলাকার ব্যবসায়ী সমিতির সদস্যরা। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বনোয়ারিলাল আগারওয়ালা জানান হরিশ্চন্দ্রপুর এযাবৎকালে বাইক দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। এই সপ্তাহেই দুটো বাইক এক্সিডেন্ট এর ফলে প্রাণ হারিয়েছেন দুজন বাইক আরোহী। এলাকার বাইক আরোহীদের সচেতন করতে ও মুখ্যমন্ত্রীর সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বাস্তবায়নে তারা আজ এই হেলমেট বিতরণ কর্মসূচি রেখেছেন। আগামী তো এলাকার বাইক আরোহীদের সচেতন করতে এই ধরনের কর্মসূচি রাখবেন তারা।

        ছবি - দেবাশীষ পাল 





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।