মেয়েরা মেয়েদের শত্রু নয় : বোন ফোঁটা র আয়োজনে মেয়েদের মঙ্গলকামনা

30th November 2020 5:29 pm মালদা
মেয়েরা মেয়েদের শত্রু নয় : বোন ফোঁটা র আয়োজনে মেয়েদের মঙ্গলকামনা


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦®à§‡à¦¯à¦¼à§‡à¦¦à§‡à¦° মঙ্গল কামনায় মেয়েরাই 'বোন ফোঁটার' আয়োজন করল মালদায়। সোমবার গুরু নানকের জন্মদিনে মালদার উঠোনে এই বোন ফোঁটা হয়েছে। বোনেরা একে অপরকে ফোঁটা দিয়েছেন। তারা নিজেরাই কেউ নিয়ে এসেছিলেন লুচি ভেজে, কেউ বা পায়েস, আবার কেউ নিমকি ও মিষ্টি। বোন ফোঁটার পর সেসব নিজেরা মিলে ভাগাভাগি করে খেয়েছেন তারা। এই বোন ফোঁটার উদ্যোক্তা সুদেষ্ণা মৈত্র বলেন, "মেয়েরা তাদের স্বামী, ছেলেমেয়েদের মঙ্গল কামনা করেন। কিন্তু মেয়েদের মঙ্গল কামনায় তেমন কোনো অনুষ্ঠান কোথাও নেই। গত বছর আমরা এই গুরু নানকের জন্মদিনে মেয়েদের মঙ্গলকামনায় বোন ফোঁটার আয়োজন করেছিলাম। এবার দ্বিতীয় বছরে একইভাবে আয়োজন করা হল। আমরা প্রায় ৩০ জন বোন একে অপরকে বোন ফোঁটা দিয়েছি। এখানে উপহার বড় কথা নয়, বোনেদের মঙ্গল কামনাই মুখ্য ব্যাপার। আমরা প্রতি বছর বোনেদের মঙ্গল কামনায় তাই আয়োজন করতে চাই।"





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।