আনন্দপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন , ১১ টি ইঞ্জিন ঘটনাস্থলে

1st February 2020 কলকাতা
আনন্দপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন , ১১ টি ইঞ্জিন ঘটনাস্থলে


ভোর রাত্রে হঠাৎ করেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা । তারপরেই শুরু হয় চিৎকার চেঁচামেচি । প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে হু হু করে । দমকল ঘটনাস্থলে এলেও হাওয়া থাকার কারনে আগুন আরো ছড়িয়ে পড়ে । একে একে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ‍্যা । সকাল হতেই ভীড় বাড়তে শুরু করে গোটা এলাকায় । উপস্থিত হন দমকল মন্ত্রী সুজিত বসু । গোটা কারখানাটাই পুড়ে ছাই হয়ে গেছে । 

           à¦›à¦¬à¦¿ - পিয়ালী ঘোষ





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  à¦ªà¦°à§à¦£à¦¶à§à¦°à§€à¦¤à§‡ মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।