ব‍্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিনেই যথেষ্ট প্রভাব জেলায় , ব‍্যহত এটিএম পরিষেবাও

31st January 2020 মালদা
ব‍্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিনেই যথেষ্ট প্রভাব জেলায় , ব‍্যহত এটিএম পরিষেবাও


সম কাজে সম বেতন, সপ্তাহে দুই দিন ব্যাংক বন্ধ রাখার দাবি, ব্যাংকে বেসরকারিকরণ ঘোষণা করার চক্রান্ত সহ মোট পাঁচ দফা দাবি-দাওয়া নিয়ে শুক্রবার এবং শনিবার দুই দিনের সাধারণ ধর্মঘটে সামিল গোটা রাজ্যের পাশাপাশি মালদাও।  এদিন মালদা শহরের ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয়ের সামনে এই মর্মে বিক্ষোভ প্রদর্শন করেন ইউনাইটেড ফোরাম অব ইউনিয়ন ব্যাংক  à¦•র্মীরা। মূলত এই দাবীকে সামনে রেখে প্রায় একঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে সমস্ত রকম পরিষেবা বন্ধ রাখেন তারা। জানা গেছে এ ধর্মঘটের এটিএম পরিষেবাও বন্ধ থাকবে। ফলে মাসের শেষ এবং শুরুতে সমস্যায় পড়েছেন চাকরিজীবীরা। উল্লেখ্য এদিন সকাল থেকেই মালদা শহরের একাধিক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম বন্ধ ছিল। আগামীকালও থাকবে বলে জানান ব্যাংকের এক আধিকারিক।

 

             à¦›à¦¬à¦¿ - দেবাশীষ পাল 





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।