মহানন্দা নদীর তীরে উপচে পড়লো ভীড় ছট পুজোতে

20th November 2020 8:26 pm মালদা
মহানন্দা নদীর তীরে উপচে পড়লো ভীড় ছট পুজোতে


দেবাশীষ পাল ( মালদা ) : à¦›à¦Ÿ পুজোকে ঘিরে শুক্রবার বিকেলে ভিড় উপচে পড়ল মালদহের মহানন্দা নদীর পাড়ে। সবচেয়ে বেশি ভিড় হয় মিশন গেট সংলগ্ন মহানন্দা নদীর ঘাটে। কয়েক হাজার ভক্ত সেখানে পুজো দিয়েছেন। এখানে ছট পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ ড্রোন চালিয়ে নজরদারি চালায়। পাশাপাশি প্রচুর পুলিশ মোতায়েন ছিল। ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে ঘাটে আলোর ব্যবস্থা এবং ঘাট তৈরি করা দেওয়া হয়েছিল। এছাড়া সদরঘাট, মহানন্দা পল্লী ঘাট, সাহাপুর ঘাটেও ছট পুজোতে ভিড় হয়। এদিকে, প্রতিবছর ছট পুজোয় বাজি পুড়লেও  এবারে অবশ্য বাজি পোড়েনি। রাস্তায় দণ্ডি কেটে অনেক ভক্ত এদিন ঘাটে গিয়েছেন পুজো-অর্চনায়।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।