প্লাস্টিক কারখানার বিস্ফোরণ ঘিরে রাজনৈতিক তরজা অব‍্যাহত

20th November 2020 7:13 pm মালদা
প্লাস্টিক কারখানার বিস্ফোরণ ঘিরে রাজনৈতিক তরজা অব‍্যাহত


দেবাশীষ পাল ( মালদা ) : à¦¸à§à¦œà¦¾à¦ªà§à¦° বিস্ফোরণকাণ্ড নিয়ে দিনভর চলল রাজনৈতিক নাটক। কখনো ঘটনাস্থলে যাচ্ছে বিজেপির প্রতিনিধিদল আবার কখনো ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে কংগ্রেসের প্রতিনিধি দল। অভিযোগ পাল্টা অভিযোগ। এদিন সকালে সুজাপুর বিস্ফোরণকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে যায় কংগ্রেসের এক প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন সুজাপুর এর বিধায়ক ইশা খান চৌধুরী, মানিকচক এর বিধায়ক মুক্তাকিন আলম সহ কংগ্রেসের প্রতিনিধিরা। এ বিষয়ে সুজাপুর এর বিধায়ক ইশা খান চৌধুরী জানান নিরপেক্ষ তদন্ত হোক এটাই আশা করি বিজেপির বড় বড় নেতারা আহত এবং তাদের পাশে দাঁড়াক বাড়িতে বড় বড় কথা না বলে।অন্যদিকে কংগ্রেসের পর ই কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পশ্চিমবঙ্গের মানুষ ভয় এবং ভীত। সন্ত্রাসের রাজত্ব চলছে। পশ্চিমবঙ্গের পুলিশ নিরপেক্ষ তদন্ত করতে চাইলেও করতে পারবে না কারণ তাদের ওপর রাজনৈতিক চাপ আসবে।  সুজাপুর বিস্ফোরণ কাণ্ড নিয়ে আজ দিনভর এইভাবেই চলল রাজনীতি।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।