বিস্ফোরনের কয়েক ঘন্টার মধ‍্যে মুখ‍্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে পুরমন্ত্রী

19th November 2020 6:59 pm মালদা
বিস্ফোরনের কয়েক ঘন্টার মধ‍্যে মুখ‍্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে পুরমন্ত্রী


দেবাশীষ পাল ( মালদা ) : à¦ªà§à¦²à¦¾à¦¸à§à¦Ÿà¦¿à¦• কারখানায় বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা থেকে হেলিকপ্টারে চেপে মালদায় পৌঁছান রাজ্যের পুরো নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
মালদা শহরের ঘোড়াপীর এলাকায় হেলিপ্যাডে তার হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে সড়ক পথে তিনি পৌঁছান কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। সেখানে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রাজ্যসভার সাংসদ মৌসুম নূরসহ অন্যান্য নেতৃত্ব। ঘটনাস্থল পরিদর্শনের পর মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, একটি দুর্ঘটনা ঘটেছে এবং ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন। তাদের চিকিৎসা চলছে। যারা মারা গেছেন তারা প্রত্যেকে শ্রমিক। সরকারের পক্ষ থেকে মৃত এবং আহতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারের পক্ষ থেকে মৃত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি।
        এরপর তিনি বিস্ফোরণে মৃত শ্রমিকদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।