দুধের শিশু সহ তিন সন্তানকে নিয়ে আত্মহত‍্যার চেষ্টা মা এর : পারিবারিক অশান্তির জের

19th November 2020 12:09 pm মালদা
দুধের শিশু সহ তিন সন্তানকে নিয়ে আত্মহত‍্যার চেষ্টা মা এর : পারিবারিক অশান্তির জের


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦ªà¦¾à¦°à¦¿à¦¬à¦¾à¦°à¦¿à¦• অশান্তির জেরে দুধের শিশু সহ তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করল জন্মদাত্রী মা। ঘটনাটি ঘটেছে, মালদা জেলার রতুয়া থানার বৈকন্ঠপুর গ্রামে। তিন সন্তানসহ মায়ের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। গৃহবধূর স্বামী সুমিত মন্ডল জানান, তিনি ভিন রাজ্যের শ্রমিক। তার অবর্তমানে তার মায়ের সঙ্গে তার স্ত্রীর বচসা বাধে। এরপর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অচৈতন্য অবস্থায় মা এবং à§© শিশুকে উদ্ধার করে গ্রামবাসীরা। প্রথমে গ্রামীণ হাসপাতাল এবং পরে চার জনকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। শিশুদের বয়স à§« বছর,à§© বছর এবং ৪ মাস। দুধের শিশুর অবস্থা আশঙ্কাজনক। à§© শিশু ভর্তি রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে। মায়ের চিকিৎসা চলছে ফিমেল মেডিকেল বিভাগে।

 





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।