দুদিনের বাঁকুড়া সফরে আসছেন মুখ‍্যমন্ত্রী : প্রশাসনিক বৈঠক ও জনসভার আয়োজন

18th November 2020 5:07 pm বাঁকুড়া
দুদিনের বাঁকুড়া সফরে আসছেন মুখ‍্যমন্ত্রী : প্রশাসনিক বৈঠক ও জনসভার আয়োজন


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  à¦œà§‡à¦²à¦¾ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ এবং ২৫ নভেম্বর এই দুদিন জেলার কর্মসুচী সারবেন তিনি। প্রথম দিন অর্থাৎ ২৪তারিখ প্রশাসনিক বৈঠক এবং দ্বিতীয় দিন ২৫ তারিখ জনসভা করবেন তিনি। জেলা তৃনমুল সুত্রে জানা গেছে জঙ্গল মহলের মুকুটমনিপুরে আগামী ২৪ তারিখ জেলা প্রশাসনের সাথে প্রশাসনিক বৈঠক সারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ তারিখ বাঁকুড়া à§§ নংং ব্লকের শুনুকপাহাড়ী হাটের মাঠ পাবলিক মিটিং করবেন তিনি।  মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক এবং তৃনমুলের তৎপরতা।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।