চুরি যাওয়া ৫০ টি মোবাইল ফোন সহ দুজনকে গ্ৰেপ্তার করলো পুলিশ

17th November 2020 6:25 pm মালদা
চুরি যাওয়া ৫০ টি মোবাইল ফোন সহ দুজনকে গ্ৰেপ্তার করলো পুলিশ


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦šà§à¦°à¦¿ যাওয়া মোবাইল সহ দুইজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৫০ টি নামিদামি কোম্পানির মোবাইল। যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
     à¦ªà§à¦²à¦¿à¦¶ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, সাহেব দাস(২৩) বাড়ি ইংরেজবাজার থানার নিউ গয়েশপুর এলাকায়। অন্যজনের নাম,দেবব্রত সরকার (২৫) বাড়ি হবিবপুর থানা এলাকায়। চলতি মাসের ২ তারিখে মালদা শহরের রাজমহল রোড এলাকায় একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটলে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিউ গয়েশপুর থেকে সাহেব দাস কে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সোমবার রাত্রে হবিবপুর এলাকা থেকে দেবব্রত সরকার কে গ্রেপ্তার করে। সাহেব দাস মোবাইল চুরি করে দেবব্রত সরকারকে সাপ্লাই করতো। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে  à¦¨à¦¾à¦®à¦¿à¦¦à¦¾à¦®à¦¿ কোম্পানির মোবাইল গুলি । মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।