বিপুল পরিমান বাজী সহ দুই ব‍্যবসায়ীকে গ্ৰেপ্তার করলো পুলিশ

13th November 2020 7:29 pm মালদা
বিপুল পরিমান বাজী সহ দুই ব‍্যবসায়ীকে গ্ৰেপ্তার করলো পুলিশ


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦¶à§à¦•্রবার বাজি উদ্ধারের ঘটনা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন মোথাবাড়ি থানার পুলিশ।সূত্রের খবরে অভিযান চালিয়ে সাফল্য পায় à¦ªà§à¦²à¦¿à¦¶à¥¤ পুলিশ জানিয়েছে,ধৃতরা হল সনাতন সাহা ও ঘোরাচাঁদ রায়। বৃহস্পতিবার রাতে রথবাড়ি এলাকায় অভিযান চালায় মোথাবাড়ি থানার পুলিশ। উদ্ধার হওয়া বাজির আনুমানিক মূল্য লক্ষাধিক টাকার বলে জানিয়েছে পুলিশ। এই বাজি গুলি দুই দোকানদার বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল। সূত্র মারফত খবর পেয়ে পুলিশের দল অভিযান চালিয়ে সাফল্য পায়।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।