আমরা তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না : বিমান বসু

11th November 2020 9:14 pm মালদা
আমরা তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না : বিমান বসু


দেবাশীষ পাল ( মালদা ) : à¦†à¦®à¦°à¦¾ তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করিনা।  কংগ্রেসের সাথে এই মাসের শেষে প্রাথমিকভাবে আলোচনা হবে। তারপরই স্পষ্ট হবে জোট করে বিধানসভায় লড়বে বামফ্রন্ট। সমস্ত শক্তির মিলিত উদ্যোগে তৃণমূল বিজেপি কে পরাস্ত করতে আগামী বিধানসভা নির্বাচনে লড়তে চাইছে বামফ্রন্ট। দলীয় কর্মসূচিতে মালদায় এসে মিহির দাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম এবং মালদা জেলা সম্পাদক অম্বর মিত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু জানান, বাংলার মাটিতে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই না করলে সাম্প্রদায়িক শক্তিকে জনমানুষ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ভাবেই বিজেপি এবং তৃণমূল কে একহাত নেন তিনি à¥¤ 





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।