জঙ্গলমহল এর একাধিক এলাকায় শুভেন্দুর ছবি দেওয়া পোষ্টার : নতুন সমীকরণের ইঙ্গিত

9th November 2020 3:22 pm বাঁকুড়া
জঙ্গলমহল এর একাধিক এলাকায় শুভেন্দুর ছবি দেওয়া পোষ্টার : নতুন সমীকরণের ইঙ্গিত


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦†à¦¬à¦¾à¦°à§‹ বাঁঁকুড়ায় শুভেন্দু অনুগামীদের পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য । à¦šà¦¾à¦žà§à¦šà¦²à§à¦¯ বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে। আমরা দাদার অনুগামী দের নাম করে একাধিক পোস্টার বাঁকুড়া শহর ঢোকার মুখে গুরুত্বপুর্ন ব্যস্ততম ধলডাঙ্গা মোড়ে। শুধু ধলডাঙ্গা মোড় নয় ওন্দা বাজার থেকে ৬০নং জাতীয় সড়ক ধরে  ধলডাঙ্গা মোড় পর্য্যন্ত রাস্তার ধারে ধারে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে অসংখ্য পোস্টার। আজ সকাল থেকেই এই পোস্টার গুলি নজরে আসে পথচলতি সাধারন মানুষ থেকে রাজনৈতিক নেতা কর্মীদের। সব পোস্টারে শুধু  শুভেন্দু অধিকারীর ছবি, পোস্টারে নেই কোন প্রতীক।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।