বেসরকারী বাসের ধাক্কায় সিভিক ভলেন্টিয়ারের মৃত‍্যু : উত্তেজনা এলাকায়

9th November 2020 12:51 pm মালদা
বেসরকারী বাসের ধাক্কায় সিভিক ভলেন্টিয়ারের মৃত‍্যু : উত্তেজনা এলাকায়


দেবাশীষ পাল ( মালদা ) : à¦¬à§‡à¦¸à¦°à¦•ারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক কর্মরত অবস্থায় থাকা সিভিক ভলেন্টিয়ারের ।  à¦®à¦°à§à¦®à¦¾à¦¨à§à¦¤à¦¿à¦• ঘটনাটি ঘটে মালদা শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র এভিনিউ এলাকায়। ঘাতক বাসটিকে এবং চালক ও খালাসিকে আটক করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এদিকে এই খবর পাওয়ার পরে মৃত সিভিক ভলেন্টিয়ার কে দেখতে হাসপাতালে ছুটে যান ইংরেজবাজার থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্তারা। জানা গেছে মৃত ওই সিভিক ভলেন্টিয়ার এর নাম বাপন রজক। বাড়ি ইংরেজবাজার থানার মধুঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় কর্মরত অবস্থায় ছিলেন তিনি। ঠিক সেই সময় মানিকচক থেকে মালদাগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটো কে এবং পরে ওই সিভিক ভলেন্টিয়ার কে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় সিভিক ভলেন্টিয়ার কে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানেই মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ারের। জানা গেছে এ ঘটনায় এক টোটো যাত্রীও আহত হয়েছে।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।