৫০০ গ্ৰাম ব্রাউন সুগার সহ ধৃত ২ পাচারকারী

4th November 2020 5:52 pm মালদা
৫০০ গ্ৰাম ব্রাউন সুগার সহ ধৃত ২ পাচারকারী


দেবাশীষ পাল ( মালদা ) :  à¦†à¦¬à¦¾à¦°à§‹ ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই কারবারীকে যৌথভাবে গ্রেপ্তার করল এসটিএফ ও ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের বুধবার পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নাম মণিরুদ্দিন শেখ (২৮) ও মোয়াদ্দিজুর মিঞা (à§©à§©)। উল্লেখ্য, ভোর রাতে তথ্যের ভিত্তিতে ইংরেজবাজারের সুস্থানি মোড় এলাকায় হানা দিয়ে ধৃতদের গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায়, গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় এলাকায় হানা দিয়ে ব্রাউন সুগার সহ এই দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে পেশ করে পাঁচ দিনের হেফাজতে নেওয়া হবে ।প্রাথমিক তদন্তে জানা গেছে কালিয়াচক থেকে বালুরঘাট এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ব্রাউন সুগার।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।