রাস্তার পাশে আবর্জনার স্তুপে আগুন : চাঞ্চল‍্য এলাকায়

4th November 2020 2:39 pm বাঁকুড়া
রাস্তার পাশে আবর্জনার স্তুপে আগুন : চাঞ্চল‍্য এলাকায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :   à¦²à§‹à¦•ালয়ে আবর্জনার স্তূপে আগুন এলাকায় ব্যাপক চাঞ্চল্য । মেজিয়া হাসপাতাল মোড়ে অগ্নি সংযোগের ঘটনা, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন এল নিয়ন্ত্রণে । বাঁকুড়ার মেজিয়া হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায়  অগ্নি সংযোগের ঘটনায় আজ দুপুরে চাঞ্চল্য ছড়ায়। মেজিয়া হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার একটি আবর্জনার স্তূপে আগুন লাগে। তবে কীভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটলো তা কিন্তু এখনও পরিষ্কার নয়। ঘটনাস্থলের দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : à¦¤à§‹à¦ªà¦§à§à¦¬à¦¨à¦¿ তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।