ইংরেজবাজারের ঝলঝলিয়া রেল পুকুর থেকে মৃতদেহ উদ্ধার

3rd November 2020 2:33 pm মালদা
ইংরেজবাজারের ঝলঝলিয়া রেল পুকুর থেকে মৃতদেহ উদ্ধার


দেবাশীষ পাল ( মালদা ) : à¦®à¦¾à¦²à¦¦à¦¾à¦° ইংরেজবাজারের ঝলঝলিয়া রেলপুকুর এর মাঝখানে একটি মৃতদেহ ভাসতে দেখা যায় সকাল থেকে। পুলিশে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এলাকার কোঅর্ডিনেটর নরেন্দ্রনাথ তেওয়ারি। এরপর ইংরেজবাজার থানার পুলিশ এলে জল থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। জানা যায় মৃত যুবকের নাম দীপক রবি দাস। বয়স ২১, পরিবার সূত্রে জানা যায় রবিবার রাত থেকে নিখোঁজ ছিল এই যুবক, মৃতদেহ পুকুরে ভেসে উঠেছে শুনে খোঁজ করতে আসে তার মা ও বোন। মৃতদেহ দেখার পর তার মা সনাক্ত করেন। দীপকের মা রেলে চাকরি করেন বলে জানা গেছে তবে এই ঘটনা কি ভাবে ঘটল তার পূর্ণ তদন্তের দাবি এলাকাবাসী থেকে শুরু করে পরিবারের তরফে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।