৩৮৫ গ্ৰাম ব্রাউন সুগার সহ ধৃত এক দুষ্কৃতী : তদন্তে পুলিশ

30th October 2020 12:55 pm মালদা
৩৮৫ গ্ৰাম ব্রাউন সুগার সহ ধৃত এক দুষ্কৃতী : তদন্তে পুলিশ


দেবাশীষ পাল ( মালদা ) :   à§©à§®à§« গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। অভিযুক্ত ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম ইসমাইল শেখ (৩০)। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনাস এলাকায় হানা দিয়ে ব্রাউন সুগার সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এই বিষয়ে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রে আম বাজার এলাকায় গৌড় কন্যা বাস টার্মিনাসে হানা দিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছে থেকে উদ্ধার হয় ৩৮৫ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩লক্ষাধিক টাকা।





Others News

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের

MALDA. সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এর পরিষেবা প্রদানে উদ‍্যোগ রেলের


দেবাশীষ পাল ( মালদা ) : -সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদা  টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার রাতে মালদা রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা। মালদা ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তার সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।