করোনার জের : পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব , ঘোষনা মুখ‍্যমন্ত্রীর

29th October 2020 6:54 pm কলকাতা
করোনার জের : পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব , ঘোষনা মুখ‍্যমন্ত্রীর


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : করোনার পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে । এই পরিস্থিতির কথা বিচার করে পিছিয়ে দেওয়া হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । আগামী নভেম্বর মাসে এই উৎসব হবার কথা থাকলেও বর্তমান অবস্থার কথা বিবেচনা করে আগামী বছরের জানুয়ারি মাসে করা হবে বলে ঘোষনা করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় । জানুয়ারী ২০২১ এর à§® তারিখ থেকে à§§à§« তারিখ পর্যন্ত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী । টুইটারে ঘোষনা করেছেন মুখ‍্যমন্ত্রী । দেখে নিন কি লিখেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় 👇👇





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  à¦ªà¦°à§à¦£à¦¶à§à¦°à§€à¦¤à§‡ মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।